দুজনের প্রতি শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় নারী কমিটির সভানেত্রী শিরিন বানু ও কুমিল্লা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আ খ ম মাঈনুল হুদার স্মরণে গতকাল শুক্রবার সকালে কুমিল্লা নগরের ফরিদা বিদ্যায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচি-কাঁচার মেলা আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পূর্বাশা কচি-কাঁচার মেলার পরিচালক নাজমুল হাসান পাখি। বক্তব্য দেন শিরিন বানুর চাচা খন্দকার ফজলুর রহমান, ভাই আবদুল্লাহ করিম, বোন সারা বানু, মেয়ে জয়া তাসনিম রহমান এবং আ খ ম মাঈনুল হুদার ভাই বদরুল হুদা, কবি ফখরুল হুদা, ন্যাপ কুমিল্লা জেলা সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইতিহাসবিদ গোলাম ফারুক, মধুমিতা কচি-কাঁচার মেলার পরিচালক অনিমা মজুমদার প্রমুখ। গত ৫ জুলাই মাঈনুল হুদা ও ২১ জুলাই শিরিন বানু হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান।