দুজনের ফঁাসি, তিন আসামির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে পাঁচ হত্যা মামলায় গত মঙ্গলবার দুজনের ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত৷ হত্যার সঙ্গে জড়িত থাকার প্রমাণ না পাওয়ায় ইউিনয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ চার আসামিকে বেকসুর খালস দেওয়া হয়েছে৷
সাবেক উপপরিদর্শক (এসআই) মো. শাহজাহান বৈরাগী ও তাঁর ছোট ভাই শহীদুল ইসলাম বৈরাগীকে ফাঁসি এবং মো. সুলতান খান, মো. কাইউম খাঁ ও আবুল বাশারকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে৷
আদালতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মঙ্গলবার বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান ওই রায় দেন৷
মামলার সরকাির কৌঁসুলি গিয়াসউদ্দিন কাবুল জানান, ২০০৮ সালের ১ জুলাই জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার ভাষানচর ইউনিয়নের উত্তর খলিসাচর গ্রামে মা ও চার মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়৷ জমিজমার বিরোধকে কেন্দ্র করে শাহজাহান ও শহীদুলের নেতৃত্বে ওই হত্যাকাণ্ড ঘটে৷ পরদিন স্থানীয় চৌকিদার নুরুজ্জামান বাদী হয়ে মামলা দায়ের করেন৷
পরে ২০০৯ সালের ১৯ মার্চ ১০ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা৷ মামলার কার্যকালে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত ওই রায় দেন৷