দুজনের বিরুদ্ধে অভিযোগ দাখিলের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে হবিগঞ্জের লিয়াকত আলী (৬১) ও কিশোরগঞ্জের আমিনুল ইসলাম ওরফে রজব আলীর (৬২) বিরুদ্ধে আগামী ১৪ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল বুধবার বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনালে শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত। পরে তিনি প্রথম আলোকে বলেন, লিয়াকত আলী ও আমিনুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য রাষ্ট্রপক্ষ ট্রাইব্যুনালের কাছে ৬০ দিন সময় চেয়েছিল। ট্রাইব্যুনাল ১৪ মার্চ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করতে বলেছেন।
২৮ ডিসেম্বর হবিগঞ্জের লিয়াকত আলী ও কিশোরগঞ্জের আমিনুল ইসলামের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির
কার্যালয়ে জমা দেয় মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা। পলাতক এ দুজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ আনা হয়েছে।