প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের বিয়ানীবাজারে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামিরা হলেন বিয়ানীবাজারের পাড়িয়াবহর গ্রামের বাসিন্দা আবদুল মছব্বির খান ও তৈয়বুর রহমান খান। সিলেটের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গতকাল বৃহস্পতিবার এ মামলা করা হয়। মামলার বাদী মুক্তিযোদ্ধা রফিক গাজী।আরজিতে বলা হয়, বাদী মুক্তিযুদ্ধে অংশ নেওয়ায় পাকিস্তান সেনাবাহিনীর সদস্যদের নিয়ে মছব্বির ও তৈয়ব তাঁর মুদি দোকান পুড়িয়ে দেন। তাঁরা পাড়িয়াবহর গ্রামের নিশিকান্ত ভট্টাচার্যের বাড়িতেও হামলা চালান।