দুজনের মনোনয়নপত্র প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও কৃষক শ্রমিক জনতা লীগের ইকবাল সিদ্দিকী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন৷
এই দুজন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এই উপনির্বাচনে এখন প্রার্থী রইলেন চারজন৷ তাঁরা হলেন জাতীয় পার্টির প্রার্থী এ কে এম সেলিম ওসমান, স্বতন্ত্র প্রার্থী সাবেক সাংসদ এস এম আকরাম, কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম দেলোয়ার ও মামুন সিরাজুল ইসলাম।