দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর, দাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলায় গত শনিবার পার্বত্য চট্টগ্রাম চুক্তির পক্ষের লোকজনের ওপর চুক্তিবিরোধীদের হামলায় নিহত দুজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তাঁরা হলেন পার্বত্য চুক্তির পক্ষের রূপায়ণ চাকমা ওরফে তপন ও সোহাগ চাকমা।স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে ও গতকাল রোববার তাঁদের মরদেহ দাহ করা হয়েছে। শনিবার সকালে ওই উপজেলার ডানেপানছড়ি এলাকায় চুক্তিবিরোধীরা চুক্তির পক্ষের লোকজনের ওপর অতর্কিতে হামলা চালিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।