প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার পারুলীতলা গ্রামের আবদুল জব্বার (৬৫) ও পুরাপুটিয়া গ্রামের আলী আকবরের অষ্টম শ্রেণী পড়ুয়া ছেলে জহিরুল ইসলাম (১৪)। জব্বারের ছেলে আবদুল মালেক জানান, বওলা গ্রামের ইটভাটা থেকে স্থানীয় বাজারে যাওয়ার সময় তাঁর বাবা মারা যান। অপরদিকে জহিরুলের চাচা মোতালেব মিয়া বলেন, মাঠে খেলা করার সময় জহিরুল বজ্রপাতে আহত হন। পরে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি।