প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক চাপায় এক অজ্ঞাত যুবক (২৪) নিহত হয়েছেন। অপরদিকে জেলার কালিয়াকৈরে বক্তারপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (১৭) এক কিশোরী নিহত হয়েছে। গতকাল বুধবার ওই দুটি দুর্ঘটনা ঘটে। নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জানান, মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক ওই যুবককে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান। অপর ঘটনায় নিহত কিশোরীর পরনে ছিল নীল রঙের সালোয়ার ও কামিজ। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি নীলফামারী যাওয়ার পথে বক্তারপুর এলাকায় পৌছালে ট্রেনে কাটা পরে সে নিহত হয়।