দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গত সোমবার রাতে মদ পান করে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের নানাখী গ্রামের একটি গাড়ি রাখার গ্যারেজে স্থানীয় সাতজন ব্যক্তি একত্রে বসে দেশি মদ পান করেন। মদ পান করার এক ঘণ্টা পর ঘটনাস্থলেই ওই গ্রামের খোকন মিয়া (৪৫) মারা যান। এর দুই ঘণ্টা পর একই গ্রামের আনোয়ার হোসেনও (৩৫) মারা যান।