প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর সিটি করপোরেশনের ভোগড়া ও টেকনগরপাড়া এলাকায় পৃথক ঘটনায় বিদ্যুতের কাজ করতে গিয়ে গতকাল শুক্রবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, সকাল ১০টার দিকে ভোগড়া এলাকায় শুকুর আলী (২৯) নামের এক ব্যক্তি বাড়িতে বিদ্যুতের লাইনের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। এর আগে টেকনগরপাড়া এলাকায় সফিকুল ইসলাম (৩০) নামের একজন নিজ বাড়িতে বিদ্যুতের লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। জয়দেবপুর থানার এসআই দিদার আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।