দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার হোমনায় গত বুধবার পানিতে ডুবে ফারজানা আক্তার (৫) ও জায়েদুল ইসলাম (২৭) নামের দুজনের মৃত্যু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পুলিশ জানায়, কাউয়ারটেক গ্রামের ফজলু মিয়ার মেয়ে ফারজানা পাশের চুনারচর গ্রামে বেড়াতে যায়। বুধবার সেখানে তিতাস নদে গোসল করতে গিয়ে ফারজানা তলিয়ে যায়। পরে ফারজানাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিকেলে মাথাভাঙ্গার জায়েদুল পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান। পরে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জায়েদুলকে মৃত ঘোষণা করেন।