প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার মোহনগঞ্জে গতকাল বৃহস্পতিবার বজ্রপাতে সেলিম মিয়া (২৫) ও বিদ্যুৎস্পৃষ্টে সাগর মিয়া (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, সকাল আটটার দিকে পৌর শহরের সাতুর এলাকার সেলিম বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে আহত হন। পরে স্থানীয় ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সকাল ১০টার দিকে জালালপুর গ্রামের শাহাবুর রহমানের ছেলে সাগর নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্টে আহত হয়। পরে পরিবারের লোকজন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি|