দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার অর্জুনপুর ঘাটে করতোয়া নদীতে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হৃদয় রহমানের (১৮) লাশ গতকাল শনিবার দুপুরে উপজেলার চকভোলা খাঁ ঈদগাহ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। তিনি বগুড়া সদরের সুলতানগঞ্জ পাড়ার আবুল কালাম আজাদের ছেলে। ওই নৌকাডুবির ঘটনায় শুক্রবার সালমান রহমান নামে দেড় বছরের এক শিশু মারা যায়। সে একই পাড়ার মাসুদ মিয়ার ছেলে। শুক্রবার দুপুরে অর্জুনপুর মহল্লায় এক বাড়িতে মজলিসে যাওয়ার সময় ২০-২৫ জন যাত্রীসহ নৌকাটি মাঝনদীতে ডুবে যায়।