প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গতকাল সোমবার দুপুরে দুজন মারা গেছেন ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামের ছফের আলী মণ্ডল (৬৫) ও তাঁর ভাতিজা আবদুস ছালাম (৩২)। একই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছফের আলীর স্ত্রী হাজরা খাতুনও (৫০) আহত হয়েছেন। হাজরা খাতুন বাড়ির আঙিনায় বিদ্যুতের তারের ওপর কাপড় শুকাতে দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। তাঁকে ছাড়াতে গিয়ে অন্যরা বিদ্যুৎস্পৃষ্ট হন।