প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর মিরপুর, উত্তরা ও খিলগাঁও এলাকায় গতকাল সোমবার পৃথক ঘটনায় তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সন্তোষ মণ্ডল (৫৫), আবদুল হক (৫৫) ও মরণ ইসলাম (৩৪)। তিনজনের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়। পুলিশ জানায়, মিরপুরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সন্তোষ মণ্ডল নামে এক শ্রমিক মারা যান। এর আগে রাজধানীর খিলগাঁও এলাকায় সকাল ছয়টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মরণ ইসলাম নামে এক ব্যক্তি মারা যান। নিজস্ব প্রতিবেদক