দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতিঝিল ও শাহবাগ এলাকায় গতকাল সোমবার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুজন মারা গেছেন। তাঁরা হলেন মোর্শেদা কবির (৫২) ও আলাউদ্দিন খান (৬০)। ময়নাতদন্তের জন্য লাশ দুটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আনা হয়।
মোর্শেদা কবির দক্ষিণ কমলাপুরের বাসা থেকে সকালে সেগুনবাগিচার এক আত্মীয়র বাসায় বেড়াতে যান। বাসায় ফেরার পথে মতিঝিল শাপলা চত্বরে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় এটিসিএল পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যান মোর্শেদা কবির।