দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নে গত বুধবার রাতে মাছ ধরার প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন ইউনিয়নের খাটুরিয়া তেলিপাড়া গ্রামের এলাহাজের ছেলে এমদাদুল হক (৩৫) ও খাটুরিয়া টংবান্ধা গ্রামের আবদুল খলিলের ছেলে ইদুল ইসলাম (১৮)। তাঁরা দলুয়া গ্রামে বুধবার সন্ধ্যায় মাছ ধরতে যান। সেখানে সেচপাম্পের ঘর থেকে তাঁরা বিদ্যুতের সংযোগ বের করে একটি বাঁশের খুঁটির মাধ্যমে বিদ্যুতের বাতি জ্বালিয়ে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় খুঁটিটি উপড়ে বিদ্যুতের তারসহ পানিতে পড়ে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।  নীলফামারী প্রতিনিধি