দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি ইউনিয়নের জিগাবাড়ি এলাকায় গত বুধবার বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন উপজেলার ফজলুপুর ইউনিয়নের পশ্চিম খাটিয়ামাড়ি গ্রামের গোলাপ উদ্দিন (৪০) ও পূর্বখাটিয়ামারি গ্রামের ভিক্ষু মিয়া (৩৭)। ফজলুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদিন বলেন, ওই দিন সন্ধ্যার পর গোলাম ও ভিক্ষু পাশের জামালপুরের দেওয়ানগঞ্জের সানন্দবাড়ি হাট থেকে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। রাত নয়টার দিকে নৌকাটি জিগাবাড়ি এলাকায় পৌঁছালে ঝড়বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে গোলাপ ও ভিক্ষু ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া নৌকার মাঝি মোজাম্মেল হকসহ দুজন আহত হন।