প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরের পীরগাছা ও মিঠাপুকুের গত বুধবার রাতে বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন পীরগাছার ছাওলা ইউনিয়নের হারুন শেখ (৩৫) ও মিঠাপুকুরের লতিবপুর ইউনিয়নের রফিক উদ্দিন (৪৭)। পীরগাছার ছাওলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজম আলী বলেন, বুধবার সন্ধ্যার পর বৃষ্টির সময় ছাওলা বাজার এলাকায় একটি গাছের নিচে হারুন শেখ আশ্রয় নেন। এ সময় বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান। মিঠাপুকুরের লতিবপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী বলেন, বুধবার সন্ধ্যায় নিশ্চিন্তপুর এলাকায় রফিক উদ্দিন ঘরে বাইরে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।