দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ-ভৈরব রেলপথের নান্দাইল উপজেলায় ট্রেনের ছাদ থেকে পড়ে মো. এমদাদুল হক (২০) নামের এক কলেজছাত্র মারা গেছেন। তিনি উপজেলার খলাপাড়া গ্রামের মো. সনজিল মিয়ার ছেলে। তিনি তাড়াইল মুক্তিযোদ্ধা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গতকাল শনিবার সকালে ওই রেলপথের অরণ্যপাশা এলাকায় এ ঘটনা ঘটে। গত মঙ্গলবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের একই উপজেলার পালাহার এলাকায় এমকে সুপার পরিবহনের একটি বাসের ছাদ থেকে পড়ে আবুল কালাম (৩৫) নামের এক যাত্রী মারা যান। তিনি ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বওলা গ্রামের আবদুল আজিজের ছেলে।