দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শনির আখড়া ও যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন মতিয়ার রহমান (২৮) ও জলি খাতুন (৪০)। মতিয়ার একজন গরু ব্যবসায়ী। তাঁর বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। জলি গৃহিণী। তাঁর বাড়ি নাটোরে। মতিয়ার তাঁর ভাগনে জাহাঙ্গীরকে সঙ্গে নিয়ে টাঙ্গাইল থেকে গরু নিয়ে ঢাকায় বিক্রি করতে আসেন। শনির আখড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অন্যদিকে জলি খাতুন তাঁর স্বামী সুলায়মানের সঙ্গে নাটোরে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য কুমিল্লা থেকে যাত্রাবাড়ীতে এসে নামেন। রিকশায় করে সায়েদাবাদ বাস টার্মিনালে যাওয়ার সময় একটি বাস পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে জলি গুরুতর আহত হন। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।