দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে গতকাল শনিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ও গত শুক্রবার দিবাগত রাতে দেয়ালচাপা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। নগরের ইপিজেড ও পাহাড়তলী থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৪০)। পুলিশ জানায়, গতকাল সকালে সিইপিজেড একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বাচ্চু বিদ্যুৎস্পৃষ্ট হন। অন্যদিকে পাহাড়তলী থানার পশ্চিম নাসিরাবাদের কালা মিয়া কলোনিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দেয়ালচাপা পড়ে মারা যান মো. বশির (৪৫)।