দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মালাহার ও পাকুরতলায় গতকাল শনিবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। বেলা তিনটার দিকে পুলিশি পাহারায় তিন শতাধিক যানবাহন রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় উপজেলার গণেশপুর গ্রামের সিরাজউদ্দিন আহমেদ (৬২) সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে বহরের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মালাহার নামক স্থানে ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনাস্থল থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে পাকুড়তলা নামক স্থানে বহরের আরেকটি বাসের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা এক যুবক (৩৫) নিহত হন।  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি