দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ব্যক্তি মারা গেছেন। এলাকাবাসী ও রায়গঞ্জ থানা সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের কোদলা গ্রামের আবদুল জলিল (৫০) বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে নেওয়ার পর অবস্থার অবনতি হলে তাঁকে বগুড়া নেওয়ার পথে তিনি মারা যান। একই দিন ভোররাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের রসুল মিয়া (৩০) শ্যালো মেশিন চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। তিনি ওই গ্রামের আজাহার আলীর ছেলে।