দুজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার আটঘরিয়া উপজেলায় গতকাল শুক্রবার পৃথক ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন দেবোত্তর গ্রামের মৃত দুল্লেপ হোসেনের ছেলে আসাদুল ইসলাম (১২) এবং পাটেশ্বর গ্রামের আবদুল কুদ্দুস (৩৫)। সকাল ১০টার দিকে দেবোত্তর বাজারের মোটরসাইকেল মিস্ত্রি আসাদুল ইসলাম একটি মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হয়। পথে টেবুনিয়া-চাটমোহর সড়কে একটি নছিমন মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে পাটেশ্বর গ্রামের আবদুল কুদ্দুস দুপুর ১২টার দিকে পাম্পে পানি তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা যান।