প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে পৃথক ঘটনায় বিদু্৵ৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুরে ও আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা দুটি ঘটে। নিহত ব্যক্তিরা হলেন প্রবাসী তফাজ্জল হোসেন (৩২) ও মো. মনু (২৬)। স্থানীয় সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের পাঁচতুপা গ্রামের নিজ বাড়িতে নির্মাণাধীন ভবনে বৈদ্যুতিক মোটর দিয়ে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন তফাজ্জল হোসেন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। গত মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নোয়াখালী মৌজায় নিজ বাড়ির পুকুরে গোসলের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মনু। পুকুরটির ওপর দিয়ে নেওয়া বৈদ্যুতিক তার ছিঁড়ে পানিতে পড়ে থাকায় পানি বিদ্যুতায়িত হয়েছিল।