প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নে গতকাল মঙ্গলবার ব্রজপাতে দুজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন রাধানাথ বানিয়াপাড়া গ্রামের প্রমথ চন্দ্র (২২) ও কামাতপাড়া গ্রামের মঙ্গলু রায়ের স্ত্রী অঞ্জলি রায় (৩৫)। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল সকালে প্রমথ চন্দ্র বাড়ির বারান্দায় বসে ছিলেন। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতে তিনি আহত হন। তাঁকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। একই সময়ে অঞ্জলি রায় বাড়ির বারান্দায় বসে গৃহস্থালির কাজ করছিলেন। বজ্রপাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। উপজেলার দণ্ডপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজগর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।