প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার আশুলিয়ায় গতকাল রোববার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি (১১) নামের এক স্কুলছাত্র এবং বাসের চাকায় পিষ্ট হয়ে মনোয়ারা বেগম (২৫) নামের একজন পোশাকশ্রমিক মারা গেছেন। রনি টঙ্গাবাড়ী এলাকার স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। পোশাক কারখানার শ্রমিক মনোয়ারা বেগম গতকাল সকালে নবীনগর-চন্দ্রা সড়কের বারইপাড়া এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার আবুল কালামের স্ত্রী।