দুজনের মৃত্যুদণ্ড ৪ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় একটি হত্যা মামলায় দুজনকে মৃত্যুদণ্ড, চারজনকে যাবজ্জীবন ও ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত৷ একই মামলায় আরও ১৪ জনকে ১০ বছর করে কারাদণ্ড ও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদণ্ড েদওয়া হয়েছে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হামিদ গতকাল বুধবার এ রায় দেন।
মৃত্যদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলো আবদুল খালেক ও আবদুল গণি৷ আবদুল করিম, আবদুর রহিম, আবদুর রহমান ও আবদুর রবকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে৷ ১০ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন আবদুল হেকিম, আবুল হাশিম, আবদুল মজিদ, হাসিম উদ্দিন, জালাল উদ্দিন, রহমত আলী, সিরাজুল ইসলাম, বাচ্চু মিয়া, আইয়ুব আলী, মাহাতাব আলী, ফারুক মিয়া, নূর মোহাম্মদ (পলাতক), আবদুর রশিদ ও আজিজুল ইসলাম৷
আদালত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০১ সােলর ১৯ ডিসেম্বর জেলার দুর্গাপুর উপজেলার মৌ গ্রামের আবদুল কুদ্দছকে আসামিরা খুন করেন৷ পরে এ ঘটনায় কুদ্দুছের ছেলে আবুল হাসিম একটি হত্যা মামলা করেন। পরে আদালত গতকাল ওই রায় দেন৷