দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় গৃহবধূ ফজিলা বেগমকে (৩৫) হত্যার অভিযোগে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র শিকদার এ রায় দেন। দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন শামসুল হক ও মনির আকন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি থেকে উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামের জলিল বিশ্বাসের স্ত্রী ফজিলা নিখোঁজ ছিলেন। পাঁচ দিন পর ৫ মার্চ তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।