দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গতকাল বুধবার বিকেলে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন এবং ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন যশোরের স্পেশাল জজ (জেলা জজ) আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন যশোর সদর উপজেলার ভায়না দক্ষিণপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম ও বরিশালের গৌরনদী উপজেলা সদরের সেন্টু সরদার। জাহাঙ্গীর কারাগারে রয়েছেন। সেন্টু সরদার পলাতক। ২০০২ সালের ৩ সেপ্টেম্বর চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রাম থেকে কোডিনমিশ্রিত ফেনসিডিল উদ্ধারের ঘটনায় এ মামলা হয়। যশোর অফিস