দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠিতে ধর্ষণ মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন নলছিটি উপজেলার মল্লিকপুর গ্রামের রায়হান হাওলাদার ও সূর্যপাশা গ্রামের রুবেল হাওলাদার। মামলার অপর ছয় আসামিকে খালাস দিয়েছেন আদালত। ২০১৪ সালের ৪ সেপ্টেম্বর গভীর রাতে আসামিরা নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামে বাদী বেলায়েত হোসেন কাজীর বাড়িতে প্রবেশ করেন। এরপর তাঁরা ঘরের লোকজনকে বেঁধে বাদীর মেয়েকে ধর্ষণ করেন। এ ঘটনার দুই দিন পর ৬ সেপ্টেম্বর নলছিটি থানায় মামলা হয়। একই বছরের ২৮ ডিসেম্বর পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে।