প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযুক্ত আসামি হিরা তালুকদার (৩৭) ও মানিক ওরফে বাবু গাজীকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার পটুয়াখালীর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক বাসুদেব রায় এই আদেশ দেন। হিরা তালুকদার পটুয়াখালী শহরের নবাবপাড়া এবং মানিক গলাচিপা উপজেলার গজালিয়া গ্রামের বাসিন্দা। মামলার সংক্ষিপ্ত বিবরণে বলা হয়, ২০১৫ সালের ৯ আগস্ট মোটরসাইকেলে যাওয়ার সময় পুলিশ তল্লাশি করলে তাঁদের সঙ্গে থাকা প্লাস্টিকের ব্যাগের মধ্য থেকে ১৯০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় এসআই দেলোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেন।