দুজনের যাবজ্জীবন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালত মাদকদ্রব্য আইনে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গতকাল বুধবার বিচারক আবদুল কুদ্দুস মিয়া এ রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন মো. জামিলুর রহমান বাবুল ও মোজাম্মেল হক জাহাঙ্গীর। জানা গেছে, ২০০৮ সালের ১৭ মার্চ কর্ণফুলীর শিকলবাহা এলাকা থেকে একটি ট্রাকে ৭৩০ বোতল ফেনসিডিলসহ ওই দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল।