দুজনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল ইসলামের হত্যার ঘটনায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত।চারজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। জেলা দায়রা জজ আদালতের বিচারক এস এম সোলায়মান গতকাল সোমবার দুপুরে এ রায় দেন।মামলার বিবরণী ও আদালত সূত্রে জানা যায়, যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন সদর উপজেলার তালপট্টি গ্রামের আলী উল্লার ছেলে আনোয়ার হোসেন ও তাঁর ভাই দেলোয়ার হোসেন। তাঁরা এখন পলাতক।