দুজনের শাস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে নরসিংদীর রায়পুরা উপজেলায় ইদ্রিস আলীর ছয় মাসের কারাদণ্ড ও শাজাহান মিয়ার তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর ভোটকেন্দ্রে নির্বাহী হাকিম উর্মি বড়ুয়া এ রায় দেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।