দুজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরে মাদক সেবনের দায়ে দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন জিয়ানগর উপজেলার হোগলাবুনিয়া গ্রামের আহাদুজ্জামান (২০) ও উমেদপুর গ্রামের বিপুল চন্দ্র দাস (২২)। গত বৃহস্পতিবার রাতে নির্বাহী হাকিম সরদার মোস্তফা শাহিন দুজনকে এ সাজা দেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে আহাদুজ্জামান ও বিপুলকে আটক করে। এরপর ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের ওই দণ্ড দিয়ে কারাগারে পাঠান। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি