দুজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের দুই মাদক ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান তাঁদের এই সাজা দেন। এঁরা হলেন গৌরীপাড়া গ্রামের সিরাজুল হক ও পূর্বগৌরীপাড়া গ্রামের মোহাম্মাদ আলী। একই সঙ্গে আদালত পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ওয়াদুদকে মাদক সেবনের অপরাধে এক হাজার টাকা জরিমানা করেছেন।