দুজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে সাজা দিয়েছেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পৌর এলাকার সুজাপুর গ্রামের শাহিন আলম (২৩) ও হাকিমপুর উপজেলার দেবখণ্ডা গ্রামের শহিদুল ইসলাম (৪৫)। শাহিনকে ছয় মাস ও শহিদুলকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। ফুলবাড়ী থানার ওসি মোস্তাক আহম্মেদ বলেন, বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের তুলাপট্টি এলাকায় মাদক সেবনকালে ওই দুজনকে হাতেনাতে ধরা হয়। দুপুরে ইউএনও এহতেশাম রেজার কাছে হাজির করা হলে তিনি আদালত বসিয়ে তাঁদের সাজা দেন।