প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে মাদক সেবনের অপরাধে গতকাল দুপুরে দুজনকে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়। আদালত পরিচালনা করেন ইউএনও এ কে এম সরোয়ার জাহান। সাজা পাওয়া দুজনের মধ্যে উপজেলার শেরুয়া গ্রামের রাফিউল আলমকে (২৭) নয় মাস ও চকমদনপুর গ্রামের আবদুস ছালামকে (৬৫) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, দুজনকে গতকাল সকালে পৃথক জায়গা থেকে আটক করা হয়।