প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত মাদক সেবনের দায়ে দুজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন। গতকাল মঙ্গলবার ইউএনও ও নির্বাহী হাকিম মৌসুমী হাবীব এ রায় দেন। সাজা পাওয়া দুজন হলেন বন্দর উপজেলার নবীগঞ্জ এলাকার বোরহান (৪০) ও ফরাজীকান্দা এলাকার মনির হোসেন (৪৫)। আদালত বোরহানকে ছয় মাস ও মনিরকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। গত সোমবার রাতে পুলিশ মাদক সেবনকালে তাঁদের গ্রেপ্তার করে গতকাল দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ভ্রাম্যমাণ আদালতের রায় হওয়ার পর পুলিশ তাঁদের জেলহাজতে পাঠিয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি