দুটি অগ্নিকাণ্ডে ৩৫ লাখ টাকার মালপত্র ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জ উপজেলার দিঘীরপাড় পশ্চিমপাড়া গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ১০টি পরিবারের ঘরসহ প্রায় ৩০ লাখ টাকার মালপত্র পুড়ে গেছে। গতকাল বুধবার চৌপথী এলাকায় একটি পাটের গুদামে আগুনে প্রায় পাঁচ লাখ টাকার মালপত্র পুড়ে ছাই হয়েছে।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, ইকরাচালী ইউনিয়নের দিঘীরপাড় পশ্চিমপাড়া গ্রামের আজিজার রহমানের ঘরে মাটির পাত্রে রাখা তুষের আগুন থেকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পাশের আনিছুল হক, মহব্বত হোসেন, জিয়ারুল হক, মনছুর আলী ও আনারুল হকসহ ১০টি পরিবারের ঘরে রাখা ধান, চাল ও পাটসহ প্রায় ৩০ লাখ টাকার মালপত্র পুড়ে যায়। আগুন নেভানোর চেষ্টাকালে মণ্ডলপাড়া গ্রামের একরামুল হক ও দুলাল হোসেন আহত হন।