দুটি অজগর উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলা থেকে দুটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। শরণখোলার আমড়াগাছিয়া বাজারসংলগ্ন একটি পুকুর ও মোরেলগঞ্জের সন্ন্যাসী বাজারের একটি বাড়ির উঠান থেকে গতকাল সোমবার সকালে সাপ দুটি উদ্ধার করা হয়। বন বিভাগের ওয়াইল্ড টিমের বাঘ সংরক্ষণ প্রকল্পের মাঠ কর্মকর্তা আবু নাইম বলেন, খাবারের খোঁজে সাপ দুটি লোকালয়ে চলে আসতে পারে। দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের গুলিশাখালী ক্যাম্প এলাকার বনে অজগর দুটি অবমুক্ত করা হয়।