প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের একডালায় যাত্রীবাহী বাস থেকে গতকাল রোববার বিদেশি দুটি অাগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৫) মেজর জামাল উদ্দিন জানান, বেলা তিনটার দিকে গোপন খবরের ভিত্তিতে রাজশাহী থেকে ছেড়ে আসা অনিক পরিবহনের একটি বাসে তল্লািশ করা হয়৷ এ সময় বাসের ছাদে রাখা একটি মিষ্টির প্যাকেটের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল ও একটি রিভলবার উদ্ধার করা হয়৷ তবে অস্ত্রের মালিককে আটক করা সম্ভব হয়নি। নাটোর প্রতিনিধি