প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস (সিমা) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সিমার কান্ট্রি ম্যানেজার জারিফ তামান্না মতিন ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান মমতাজ উদ্দিন আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য নাসরিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিজনেস স্টাডিজ বিভাগের ডিন শিবলী রুবায়েত ইসলাম, ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও পূবালী ব্যাংকের পরিচালক ইয়াকুব কবির। বিজ্ঞপ্তি।