দুটি অ্যাম্বুলেন্সই বিকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক ত্রুটির কারণে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুটি অ্যাম্বুলেন্সই দীর্ঘদিন বিকল হয়ে পড়ে রয়েছে। ফলে উন্নত চিকিৎসার জন্য রোগীদের অন্যত্র স্থানান্তর করতে গিয়ে এখানকার লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, কয়েক বছর আগে ওই স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অ্যাম্বুলেন্স বরাদ্দ পাওয়া যায়। বছর দেড়েক আগে কর্তৃপক্ষের নির্দেশে এটি পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেটি ফেরত পাওয়া গেছে। পরে এখানে আরও একটি নতুন অ্যাম্বুলেন্স দেওয়া হয়।মোহনগঞ্জ পৌরসভার দৌলতপুর এলাকার বাসিন্দা ব্যবসায়ী রিপন বণিক জানান, এটি মেরামত না করায় রোগীরা উন্নত চিকিৎসা পেতে বিড়ম্বনার শিকার হচ্ছে।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবদুর রাজ্জাক প্রথম আলোকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে নতুন অ্যাম্বুলেন্সটি দেড় মাস এবং পুরাতন অ্যাম্বুলেন্সটি ছয় মাস ধরে বিকল রয়েছে। নতুন অ্যাম্বুলেন্সটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নষ্ট হওয়ায় পুরাতনটি দ্রুত মেরামত করার চেষ্টা চলছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।