দুটি আইসক্রিম কারখানাসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের অনুপযোগী রং ও রাসায়নিক ব্যবহারের কারণে চট্টগ্রামের দুটি আইসক্রিম কারখানাকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই অভিযানে আরও তিনটি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল সোমবার দুপুরে এই অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফয়েজ উল্যাহ।
প্রতিষ্ঠানগুলোর মধ্যে হালিশহরের বুলেট আইস বারকে ৪০ হাজার টাকা, ফইল্যাতলী বাজারের মুক্তা আইসবারকে পাঁচ হাজার টাকা, একই এলাকার আল আরাফাত ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের খাবারে তেলাপোকা পাওয়া যায়। এ ছাড়া ওজনে কম দেওয়ার অপরাধে একই এলাকার ফারুক সওদাগরের মুরগির দোকানকে পাঁচ হাজার টাকা এবং অলংকার মোড়ের সাইমুন হোটেল অ্যান্ড রেস্তোঁরাকে অপরিচ্ছন্ন পরিবেশের জন্য ১০ হাজার টাকা জরিমানা করা হয়।