দুটি ইউনিটই বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের পার্বতীপুর বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ২৫০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটই বন্ধ রয়েছে। এতে ওই কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালন বন্ধ হয়ে গেছে। ইউনিট দুটির সংস্কারকাজ চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ওই কেন্দ্রের ২ নম্বর ইউনিট ১৬ নভেম্বর বন্ধ করে দেওয়া হয়। ২০ নভেম্বর ১ নম্বর ইউনিটও বন্ধ হয়ে যায়। এর কারণ হিসেবে বলা হয়েছে, আসন্ন বোরো সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ চালু রাখতেই কেন্দ্রের অধিকতর সংস্কারের প্রয়োজন। তাই দুই ইউনিটেই সংস্কার করতে হচ্ছে।