দুটি ইউপি ভবন নির্মাণের কাজ এক বছর ধরে বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ও আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের নির্মাণকাজ এক বছর ধরে বন্ধ আছে। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, টাকার অভাবে ভবন দুটির কাজ শেষ করা যাচ্ছে না।
ভবন দুটি নির্মাণ করছে মঠবাড়িয়ার ‘মেসার্স জাদম্যান কনস্ট্রাকশন’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মালিক হলেন দেলোয়ার হোসেন।
টিকিকাটা ইউপির চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ মৃধা বলেন, ২০১৩ সালের শেষ দিকে কাজ ফেলে রাখায় নির্মাণাধীন ভবনের রডগুলোয় মরিচা ও দেয়ালে শেওলা ধরেছে। মরিচাধরা রড দিয়ে ভবন নির্মাণ করলে বেশি দিন স্থায়ী হবে না।
এলজিইডির মঠবাড়িয়া কার্যালয়ের হিসাবরক্ষক মোজাম্মেল হোসেন জানান, এ পর্যন্ত টিকিকাটা ইউপি ভবনের জন্য ২৯ লাখ ৯৬ হাজার ও আমড়াগাছিয়া ইউপি ভবনের জন্য ২৬ লাখ তিন হাজার টাকা ঠিকাদারকে দেওয়া হয়েছে।