দুটি ইটভাটাকে এক লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বালাগঞ্জে অবৈধভাবে ইটভাটা চালানোর দায়ে পরিবেশ অধিদপ্তর দুটি ইটভাটা থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে। এ সময় টিন দিয়ে বানানো চিমনি গুঁড়িয়ে দিয়ে কাঁচা-পাকা ইটসহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়।১৯৯০ সালের ইট পোড়ানো আইনে ইটভাটার চুলার চিমনি ১২০ ফুট পাকা করে ইট পোড়ানোর আইন থাকলেও তা অমান্য করে টিন দিয়ে চিমনি বানিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার তাজপুর ইউনিয়নের ভাড়েরা গ্রামের হক ব্রিক ফিল্ডের মালিক এনাম পীর ইটভাটা চালাচ্ছিলেন। অভিযানকালে ইটভাটা থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।অপর একটি অভিযানে উপজেলার আজিজপুরে কেবিএফ ব্রিক ফিল্ডে অনুমোদনহীনভাবে ইট পোড়ানোর দায়ে আরও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলার দুটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল বাশার মু. তাজুল ইসলাম, র‌্যাব-৯-এর উপ-সহকারী পরিচালক বেলাল আহমদ।সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল বাশার মো. তাজুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইন অমান্য করায় তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।